ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আড়াইহাজারে স্পিনিং মিলে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৪, ২১ জানুয়ারি ২০২১
আড়াইহাজারে স্পিনিং মিলে আগুন
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বুধবার রাত ১টার দিকে এক স্পিনিং মিলে আগুন লেগে তুলা ও উৎপাদিত সুতাসহ মেশিনপত্র এবং বিভিন্ন মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের কর্মীরা প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে ওই আগুন নেভাতে সক্ষম হয়।

উপজেলার ঝাউগড়া এলাকার জাহিন স্পিনিং মিলে এ আগুন লাগে।

আড়াইহাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শাজাহান হোসেন জানান, জাহিন স্পিনিং মিলের ব্লু রুমের কাটিং সেকশনে আগুনের সূত্রপাত হয়। তুলা, সুতা ও সিলিংয়ের ডাস্টের কারণে আগুন মুহূর্তেই পুরো টিনশেডের ওই কারখানায় ও গুদামে ছড়িয়ে পড়ে। শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে আড়াইহাজার, মাধবদী, সোনারগাঁও ও কাঞ্চন ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন।  

তিনি আরো জানান, আগুনে কারখানার তুলা ও উৎপাদিত সুতাসহ মেশিনপত্র এবং বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কেউ হতাহত হয়নি। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!