ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

একই স্থানে একইভাবে প্রাণ গেল দুই ভাইয়ের! 

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৮, ৩ ডিসেম্বর ২০২০
একই স্থানে একইভাবে প্রাণ গেল দুই ভাইয়ের! 
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাক্টরের চাপায় আল আমীন নামে এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এর আগে একই স্থানে একইভাবে মৃত্যু হয়েছে আল আমীনের বড় ভাই ফরিদ মিয়ার।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে নোয়াহাটি-মনতলা সড়কের ফরহাদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল আমীন উপজেলার তেলিয়াপাড়া বর্ডিং এলাকার ইউনুস মিয়ার ছেলে।

মাধবপুরের তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তাফা জানান, আল আমীন একটি সিএনজি অটোরিকশায় তার শ্বশুরবাড়ি মনতলার সুলতানপুরে যাওয়ার পথে ফরহাদপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক্টর অটোরিকশাটিকে চাপা দিলে আল আমীন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

আট মাস আগে আল আমীনের বড় ভাই ফরিদ মিয়াও তেলিয়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় একইভাবে মারা যান।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!