ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে ২২ হাজার টাকায় বিক্রি হওয়া শিশু উদ্ধার 

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০৫, ২৮ নভেম্বর ২০২০
সিরাজগঞ্জে ২২ হাজার টাকায় বিক্রি হওয়া শিশু উদ্ধার 
ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে ২২ হাজার টাকায় বিক্রি হওয়া ১৬ মাস বয়সী শিশু সন্তান সাব্বির হোসেনকে উদ্ধার করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) শিশুটিকে মা সোনিয়া খাতুনের কাছে ফিরিয়ে দিয়েছেন। 

শনিবার সন্ধায় এ তথ্য নিশ্চিত করেছেন এসআই মো. রায়হান। এ ঘটনায় শিশু ক্রেতা আনোয়ার হোসেন রতনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, গত ২৩ নভেম্বর শাহজাদপুর উপজেলার কাশিপুর গর্জনা গ্রামে সোনিয়ার বাবার বাড়ি থেকে ডাক্তার দেখানোর মিথ্যে কথা বলে সোনিয়ার শ্বশুর, শিশুর দাদা মো. শাহিন ও সাইদ দুইজনে মিলে সাব্বিরকে একই উপজেলার ভাটপাড়া জামিরতা গ্রামের বেলায়েত হোসেনের ছেলে আতোয়ার হোসেন রতনের কাছে অবৈধভাবে ২২ হাজার টাকায় বিক্রি করে। 

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন এসআই মো. রায়হান জানান, ২২ হাজার টাকা বিক্রি হওয়া শিশুর মা সোনিয়া খাতুনের দেয়া তথ্য ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে আতোয়ার হোসেন রতন এর নিজ বাড়ি থেকে শিশু সাব্বির হোসেনকে উদ্ধার করা হয়েছে। পরে শাহজাদপুর থানার মাধ্যমে মা সোনিয়া খাতুনে কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

ডেইলি-বাংলাদেশ/এমকে/জেডএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!