[ দেশজুড়ে ]
সিরাজগঞ্জে ইয়াবা ও হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ৩
মাদকসহ গ্রেফতারকৃত আসামি। ছবি: ডেইলি বাংলাদেশ
সিরাজগঞ্জের কাজীপুরে পুলিশের অভিযানে ৭৩ ইয়াবা ও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক কারবারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার সোনামুখী বাজারে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাজীপুর উপজেলার বরইতলী গ্রামের মৃত আয়নাল হকের ছেলে মো. রাশেদুল ইসলাম ওরফে রুহুল (৩৩), মৃত আমজাদ হোসেনের ছেলে মো. রুহুল আমিন (৪০) এবং মো. ইব্রাহিম হোসেনের ছেলে মো. আব্দুল মালেক (৪২)।
থানা সূত্রে জানা গেছে, অভিযানের সময় তাঁদের কাছ থেকে ৭৩ ইয়াবা ও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!