ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভোলায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪২, ২১ অক্টোবর ২০২৬
ভোলায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা
ভোলায় পূজামণ্ডপ পরিদর্শন করেন এনসিপির নেতৃবৃন্দ। ছবি: ডেইলি বাংলাদেশ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভোলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভোলা জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় তারা পূজামণ্ডপের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। পাশাপাশি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এনসিপি ভোলা জেলার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মু. মাকসুদুর রহমান, সদস্য সচিব শরীফ হাওলাদার সাগর, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আতিকউল্লাহ আতিক, সাংগঠনিক সম্পাদক আল আমিন মামুন ও আনোয়ার হোসেন, যুগ্ম সদস্য সচিব শংকর চন্দ্র শীল, ভোলা সদর উপজেলা শাখার আহ্বায়ক আ জ ম রায়হান নাদিম, দপ্তর সম্পাদক হানিফ বয়াতি, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম এবং জাতীয় যুব শক্তি ভোলা জেলার সদস্য সচিব জাবেদ মাহমুদ ফিরোজসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় নেতৃবৃন্দ ভোলার ওয়েস্টার্ন পাড়া সার্বজনীন পূজা কমিটি (মিহির লাল সাহার মাঠ), ওয়েস্টার্ন পাড়া শতদল বিকাশ ক্লাব সংলগ্ন দুর্গাপূজামণ্ডপ, কাঁচাবাজার কেন্দ্রীয় পূজামণ্ডপ এবং আবহাওয়া অফিস রোড পূজামণ্ডপসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তারা পূজামণ্ডপের আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং উৎসবের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ।

ডেইলি-বাংলাদেশ/ভোলা/এমকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!