ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝিনাইদহে আটকা পড়েছে এশিয়া মহাদেশের সবচেয়ে বিষধর সাপ

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৬, ২৫ নভেম্বর ২০২০
ঝিনাইদহে আটকা পড়েছে এশিয়া মহাদেশের সবচেয়ে বিষধর সাপ
শৈলকুপায় ধানক্ষেতের মোটর হাউজে আটকা পড়েছে ২টি বিষধর কালাচ সাপ

ঝিনাইদহের শৈলকুপায় ধানক্ষেতের মোটর হাউজে আটকা পড়েছে ২টি বিষধর কালাচ সাপ।ইংরেজিতে এ সাপের নাম কমন ক্রেইট। গোখরা বা কিং কোবরার থেকেও বিষধর এ সাপ  উদ্ধারে আসছেন চট্টগ্রাম ভেনম রিচার্স সেন্টারের ২ কর্মকর্তা। রিচার্স সেন্টারের বোরহান বিশ্বাসের নেতৃত্বে ২ কর্মকর্তা আসছেন।

বুধবার বিকালে স্থানীয়রা এ সাপ দেখতে পায় শৈলকুপার চতুড়া গ্রামের ধানক্ষেতের মোটর হাউজে। কর্মকর্তারা আশা করছে রেস্কিউ করা গেছে ভেনম রিচার্স সেন্টারে এন্টিভেনম তৈরির কাজে ব্যবহার করা যাবে।

ঝিনাইদহের শৈলকুপার যুবক নেচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার আবীর হাসান খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিশ্চিত হন সাপ দুটি বিষধর।  যা এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম। তিনি জানান স্থানীয়ভাবে এ প্রজাতির সাপকে কালাচ বলা হয়। তবে ঝিনাইদহ সহ এ অঞ্চলে  এ সাপ কে  কাননবোড়া বলা হয়ে থাকে।

Advertisement

এই জাতীয় সাপের ফনা থাকে না, দেখতে কালোর উপরে সাদা রিং থাকে।  রিংগুলো গলার নিচ থেকে লেজ পর্যন্ত হয়।  এই সাপে কামড়ালে অন্যতম বৈশিষ্ট্য হলো, ভুক্তভোগীরা তেমন বুঝতে পারে না।  এরা ইদুর বা খাবারের খোঁজে মানুষের ঘরে চলে আসে আর ঘুমন্ত মানুষ বেশি কামড়ের শিকার হয়।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!