ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হাসপাতালে চিকিৎসা নিলেন এসআই আকবর

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৭, ১৪ নভেম্বর ২০২০
হাসপাতালে চিকিৎসা নিলেন এসআই আকবর

রায়হান আহমদ হত্যা মামলায় সাতদিনের রিমান্ডে আছেন এসআই(বরখাস্ত) আকবর হোসেন ভূঁইয়া। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়েছে।

শুক্রবার রাতে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক মো. আওলাদ হোসেন কড়া নিরাপত্তায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরে চিকিৎসকরা চেকআপ করে তাকে সুস্থ ঘোষণা করলে পিবিআই কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়। রাত ১০টায় তিনি জানান, পিবিআই কর্মকর্তারা আকবর হোসনকে জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে চিকিৎসা শেষে তাকে পুনরায় নিয়ে যাওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো রয়েছে।

গত ৯ নভেম্বর কানাইঘাটের ডোনা সীমান্ত থেকে স্থানীয় সোর্সের মাধ্যমে এসআই আকবরকে গ্রেফতার করে জেলা পুলিশ। এরপর দিন ১০ নভেম্বর তাকে সাতদিনের রিমান্ডে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

ডেইলি-বাংলাদেশ/আরএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!