ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে ট্রেনের টিকেটসহ কালোবাজারি আটক

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৭, ৬ নভেম্বর ২০২০
জামালপুরে ট্রেনের টিকেটসহ কালোবাজারি আটক
আটক কালোবাজারি সাজেদুল ইসলাম সাজু ও উদ্ধার হওয়া ট্রেনের টিকেট

জামালপুরে ট্রেনের টিকেটসহ সাজেদুল ইসলাম সাজু নামে এক কালোবাজারিকে হাতেনাতে আটক করেছে র‍্যাব। তার কাছ থেকে আন্তনগর তিস্তা এক্সপ্রেসের চারটি টিকেট উদ্ধার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ২০ দিনের কারাদণ্ড দেয়।

বৃহস্পতিবার বিকেলে জামালপুর রেলস্টেশনে এ অভিযান চালায় র‍্যাব। দণ্ডপ্রাপ্ত সাজেদুল ইসলাম সাজু স্টেশন সংলগ্ন শাহপুর এলাকার হাফিজুর রহমান বাদলের ছেলে।

র‌্যাব-১৪-এর জামালপুর সিপিসির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি এমএম সবুজ রানা জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে জামালপুর রেলস্টেশনে অভিযান চালানো হয়। ওই সময় চিহ্নিত টিকিট কালোবাজারি সাজেদুল ইসলাম সাজুকে হাতেনাতে আটক করা হয়। তার কাছ থেকে ঢাকাগামী আন্তনগর তিস্তা এক্সপ্রেসের তিনটি শোভন চেয়ার ও একটি স্নিগ্ধা শ্রেণির টিকেট উদ্ধার করা হয়। পরে সাজেদুলকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান।

Advertisement

এএসপি সবুজ আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে টিকেট কালোবাজারির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে সাজেদুল। তাকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। রেলস্টেশনে টিকেট কালোবাজারি বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!