ঢাকা,  রোববার   ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিষপানে মারা গেলেন মা, দুই সন্তান হাসপাতালে

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৫, ১ নভেম্বর ২০২০
বিষপানে মারা গেলেন মা, দুই সন্তান হাসপাতালে
প্রতীকী ছবি

পাবনার সুজানগরে বিষপানে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার দুই সন্তান মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে। শনিবার রাতে উপজেলার ভায়না ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সুজানগর থানার ওসি বদরুদ্দোজা স্থানীয়দের বরাত দিয়ে জানান, রুমা ওই গ্রামের বাচ্চু মণ্ডলের স্ত্রী। পারিবারিক কলহের জের ধরে শনিবার রাতে তিনি নিজে ভাতের মধ্যে বিষাক্ত ট্যাবলেট মিশিয়ে খান। এ সময় তার ১০ বছর ও ১৩ বছরের দুই ছেলেকেও বিষ মেশানো ওই ভাত খাওয়ান।

পরে রাতেই স্বজনরা বিষয়টি বুঝতে পেরে রুমা ও তার দুই সন্তানকে প্রথমে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এসময় চিকিৎসক ওই গৃহবধূকে মৃত ঘোষণা করেন।

Advertisement

এছাড়া তার দু’সন্তানের অবস্থার অবনতি হলে রাতেই দুই শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

হাসপাতালের বরাত দিয়ে পাবনার সিনিয়র সহকারী এসপি (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন জানান, শনিবার রাতে হাসপাতালে নিয়ে আসার পর দুই শিশু বমি করে। বমির সঙ্গে এক ধরনের ট্যাবলেট বের হয়। সুষ্ঠু তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!