ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

৭ মাস পর খুলল সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩২, ১ নভেম্বর ২০২০
৭ মাস পর খুলল সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক
৭ মাস পর খুলল সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক

করোনা পরিস্থিতিতে দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর রোববার থেকে খুলে দেয়া হয়েছে সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক। পার্কটির ব্যবস্থাপক মোহাম্মদ সাহাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রোববার থেকে বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক খুলে দেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে পর্যটকরা প্রবেশ করতে পারবেন।

এর আগে ১৯ মার্চ করোনাভাইরাসের বিস্তার রোধে বন বিভাগের সব জাতীয় উদ্যানসহ পর্যটন এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বন মন্ত্রণালয়।

৭ মাস পর খুলল সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক১৯৯৮ সালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে এ বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কটি প্রতিষ্ঠিত হয়। ৮০৮.০০ হেক্টর জমি নিয়ে গঠিত এ অভয়ারণ্যটি দুটি অংশে বিভক্ত। এর এক হাজার একর জায়গা জুড়ে রয়েছে বোটানিক্যাল গার্ডেন ও বাকি ৯৯৬ একর ইকোপার্ক এলাকা।

জীব-বৈচিত্র্য সংরক্ষণ ও বন্যপ্রাণীর অভয়ারণ্য এবং পর্যটকদের বিনোদনের জন্য বন বিভাগের প্রচেষ্টায় গড়ে ওঠা পার্কটিতে রয়েছে বিরল প্রজাতির গাছপালা, হাজারো রকমের নজরকাড়া ফুলের গাছ, কৃত্রিম লেক ও নানা প্রজাতির গাছ-গাছালি। রয়েছে সুপ্তধারা ও সহস্রধারা ঝর্ণাসহ ঝিরিপথের ছোট-বড় বেশ কয়েকটি ঝর্ণা, পিকনিক স্পট ও বিশ্রামের ছাউনি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!