[ দেশজুড়ে ]
২২৩ দিন পর খুলল সুন্দরবন, যেতে পারবেন পর্যটকরা
সুন্দরবনে হরিণের ছোটাছুটি। ছবি: সংগৃহীত
করোনা মহামারির কারণে ২২৩ দিন বন্ধ থাকার পর উন্মুক্ত হয়েছে সুন্দরবন। বিভিন্ন শর্ত মেনে রোববার থেকেই সুন্দরবন ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা।
৩০ অক্টোবর শর্তাবলী উল্লেখ করে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দিয়েছে বন বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো জাহাজে ৫০ জনের বেশি পর্যটক সুন্দরবনে প্রবেশ করতে পারবেন না। প্রবেশের আগে অবশ্যই মাস্ক পরতে হবে।
এছাড়া হ্যান্ড স্যানিটাইজার ও সামাজিক দূরত্ব নিশ্চিতে সচেষ্ট থাকবে বন বিভাগ।
করোনাভাইরাসের সংক্রমণরোধে ১৯ মার্চ পুরো সুন্দরবনে পর্যটকদের যাতায়াত ও নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছিল বন বিভাগ। দীর্ঘ ৭ মাস ১৩ দিন পর রোববার থেকে স্বাস্থ্যবিধি মেনে আবারো সুন্দরবন যেতে পারবেন পর্যটকরা।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!