ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চাঁদপুরে ওয়ান শুটার গানসহ যুবক গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩০, ২১ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ওয়ান শুটার গানসহ যুবক গ্রেপ্তার
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযানে একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ফরহাদ হোসেন (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ওয়েস্টার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়ার তত্ত্বাবধানে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়।

অভিযানে চর ওয়েস্টার এলাকার ছৈয়াল বাড়ির বাসিন্দা ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত আব্দুল কুদ্দুস ছৈয়ালের ছেলে। এ সময় তাঁর হেফাজত থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার করে পুলিশ।

মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের বিষয়ে তদন্ত করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চাঁদপুর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!