ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কোটালীপাড়া পৌর মহিলা দলের পদ ছাড়তে আবেদন কাজী মনির

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৯, ২১ অক্টোবর ২০২৬
কোটালীপাড়া পৌর মহিলা দলের পদ ছাড়তে আবেদন কাজী মনির
ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌর মহিলা দলের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন কাজী মনি (খাদিজা)। ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করে করা তাঁর এ আবেদনের বিষয়টি বুধবার (২১ অক্টোবর) দুপুরে জানাজানি হয়। এদিন নিজের ফেসবুক অ্যাকাউন্টে অব্যাহতিপত্রটি প্রকাশ করেন তিনি।

অব্যাহতিপত্রে কাজী মনি উল্লেখ করেন, অনিবার্য কিছু ব্যক্তিগত সমস্যার কারণে তাঁর পক্ষে সংগঠনের কার্যক্রমে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় তাঁকে সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দিতে কোটালীপাড়া পৌর মহিলা দলের সভানেত্রী সালমা কাজীর কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।

এ বিষয়ে কোটালীপাড়া পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাঁড়িয়ান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তবে কী কারণে তিনি পদ ছাড়তে চান, তা আমার জানা নেই।’

অন্যদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে কোটালীপাড়া পৌর মহিলা দলের সভানেত্রী সালমা কাজীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

এদিকে, কাজী মনির অব্যাহতির আবেদন গ্রহণ করা হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গোপালগঞ্জ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!