ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পাঁচ মাস পর খুলল খাগড়াছড়ির পর্যটন কেন্দ্র 

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৩, ২৮ আগস্ট ২০২০
পাঁচ মাস পর খুলল খাগড়াছড়ির পর্যটন কেন্দ্র 
ফাইল ছবি

শুক্রবার থেকে ৬ শর্তে সীমিত পরিসরে খুলে দেয়া হয়েছে খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্রগুলো। ৫ মাস পর বন্ধ থাকার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

খাগড়াছড়ির ডিসি প্রতাপ চন্দ্র বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পর্যটনকেন্দ্রে প্রবেশের জন্য পর্যটকদের মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজার/সাবান দিয়ে হাত জীবাণুমুক্ত করা, শারীরিক অসুস্থ অবস্থায় ভ্রমণ না করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা পালন করা এবং পর্যটন মন্ত্রণালয়ের বিধান অনুসরণ করতে হবে।

করোনার কারণে ১৮ মার্চ থেকে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার পর্যটন কেন্দ্রগুলোতে প্রবেশে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/এমএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!