ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

অবশেষে ‘নেপোটিজম’ বিতর্কে মুখ খুললেন সালমান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৩২, ১ নভেম্বর ২০২০
অবশেষে ‘নেপোটিজম’ বিতর্কে মুখ খুললেন সালমান
সালমান খান

সুশান্ত সিং রাজপুতের মত্যুর পর থেকেই ‘নেপোটিজম’ বিতর্কে সরগরম হয়েছে বলিউড। উঠে এসেছে ‘মুভি মাফিয়া’দের প্রসঙ্গ। সেসময় বিভিন্ন বিতর্কের মাঝে তিন খান এর মধ্যে সবথেকে বেশি যার নাম আলোচনায় উঠে এসেছে তিনি সালমান খান। তবে নেপোটিজমসহ কোনো বিষয় নিয়েই সালমান এতদিন কোনো মন্তব্য করেননি। অবশেষে নিজের বহু চর্চিত শো ‘বিগ বস’ এ নেপোটিজম বিতর্কে মুখ খুললেন বলিউডের ভাইজান খ্যাত এই অভিনেতা। 

এই সপ্তাহের শুরুর দিকে নেপোটিজম বিতর্কে জান কুমার শানুকে কটাক্ষ করেছিলেন রাহুল বৈদ্য। তার কথায়, কুমার শানুর ছেলে হওয়ার কারণেই জান বিগ বসএ সুযোগ পেয়েছেন। রাহুল বৈদ্যর এই কটাক্ষের প্রসঙ্গ ধরেই মুখ খোলেন ভাইজান। 

সম্প্রতি সামনে এসেছে বিগ বস এর ওই প্রমোটি। যেখানে সালমান কুমার শানুর ছেলেকে প্রশ্ন করছেন, জান, তোমার জন্য বাবা কখনো কারোর কাছে সুপারিশ করেছেন? উত্তরে কুমার শানুর ছেলে বলেন, না স্যার, কখনোই নয়। রাহুল বৈদ্যকে একহাত নিয়ে সালমান প্রশ্ন করেন, রাহুল তোমার গান শেখার জন্য সঙ্গীত শিক্ষককে কি পারিশ্রমিক দিয়েছিলেন? উত্তরে চুপ থাকতে দেখা যায় রাহুলকে।

এখানেই শেষ নয়, সালমান বলেন, আমার বাবা যদি আমার জন্য কিছু করেন, সেটা কি নেপোটিজম? রাহুলের কি এই ইন্ডাস্ট্রিতে পরিবারের কোনো ব্যাকগ্রাউন্ড রয়েছে? উত্তরে জান বলেন, না। আর তারপরেই সালমান পাল্টা বলেন, তাহলে তো রাহুলের থেকে বড় গায়ক তোমারই হওয়ার কথা। সালমান রাহুল বৈদ্যকে বলেন, আজকে তোমার সন্তান যদি গায়ক হয়ে যায়, তাহলে নেপোটিজম বলবে? জোর করে কাউকে কিছু দিলেই সে চলে না। যার যোগ্যতা আছে সেই ইন্ডাস্ট্রিতে টিকে থাকে।

প্রসঙ্গত, এর আগে জান কুমার শানু জানিয়েছিলেন, তাকে বড় করে তুলেছেন মা। তিনি যখন মায়ের গর্ভে তখনই তার বাবা কুমার শানু তার মাকে (প্রথম স্ত্রী রীতা ভট্টাচার্য) ছেড়ে গিয়েছিলেন। 

ডেইলি-বাংলাদেশ/টিএএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!