[ দেশজুড়ে ]
স্ত্রীকে অন্যের সঙ্গে ঘুরতে দেখে ফাঁস দিলেন স্বামী
স্ত্রীকে অন্যের সঙ্গে ঘুরতে দেখে ফাঁস দিলেন স্বামী (ছবি: ডেইলি বাংলাদেশ)
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রতিমা বিসর্জনকালে স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে ঘুরতে দেখেন রামপদ জলদাস নামে এক জেলে। পরদিন সকালে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ সলিমপুর জেলেপাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়। রামপদ জলদাস একই এলাকার শিবু জলদাসের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য নাছির জানান, সোমবার বিকেলে বিজয়া দশমীতে চট্টগ্রামের পতেঙ্গায় প্রতিমা বিসর্জন দেখতে রামপদ জলদাস সেখানে যান। বিসর্জনকালে তার স্ত্রীকে অন্যজনের সঙ্গে ঘুরতে দেখে অপমানে বাড়িতে ফিরে আসেন। পরদিন সকালে নিজ ঘরের বিমের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পান স্বজনরা।
সীতাকুণ্ড থানার এসআই আজহার বলেন, সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!