[ দেশজুড়ে ]
কুষ্টিয়ায় এক ঘণ্টার ব্যবধানে ফাঁস দিলো ২ বোন
ছবি: সংগৃহীত
কুষ্টিয়ার দৌলতপুরে এক ঘণ্টার ব্যবধানে দুই বোন ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার দুপুরে ওই উপজেলার আড়িয়া ইউপির কামারপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার মোয়াজ্জেম হোসেনের মেয়ে মুক্তা খাতুন, মুনতাজ হোসেনের মেয়ে রুমা খাতুন। তারা সম্পর্কে চাচাতো বোন। মুক্তা ধর্ষণ মামলার আসামি ছিলো।
নিহত মুক্তার বাবা মোয়াজ্জেম হোসেন বলেন, আমার মেয়ে ধর্ষণ মামলার আসামি ছিলো। মামলার কারণে সে আত্মহত্যা করেতে পারে।
স্থানীয়রা জানায়, মুক্তা বাড়ির বাইরে বের হতো না। রুমা বিবাহিত ও দুই ছেলের মা। সে শ্বশুরবাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলা থেকে ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছিল। দুপুর ১২টার দিকে নিজ ঘরে মুক্তা এবং ১টার দিকে ভাইয়ের ঘরের ফাঁস দিয়ে আত্মহত্যা করে রুমা।
দৌলতপুর থানার ওসি জহুরুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ খুঁজছে পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!