[ দেশজুড়ে ]
ছেলের মৃত্যুর খবর সইতে না পেরে মা-ও মারা গেলেন
স্বজনদের আহাজারি -ফাইল ছবি
হঠাৎ স্ট্রোক করে মারা গেলেন ছেলে। আর ছেলের মৃত্যুর খবর শুনে এক ঘণ্টার ব্যবধানে স্ট্রোকে মারা যান মা। মা-ছেলের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সোমবার টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ার ইউপির বীরপুশিয়া দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- ওই গ্রামের রমজান দেওয়ানের স্ত্রী শরবানু বেগম ও তার ছেলে সেলিম দেওয়ান।
ইউপি সদস্য মো. লতিফ মিয়া জানান, সোমবার ভোর ৫টার দিকে স্ট্রোক করে সেলিম দেওয়ানের মৃত্যু হয়। ছেলের মৃত্যুর খবর শুনে এক ঘণ্টার ব্যবধানে স্ট্রোক করে মারা যান মা। বাদ যোহর বীর পুশিয়া কেন্দ্রীয় কবরস্থানে তাদের দাফন করা হয়।
.png)
তিনি আরো জানান, সেলিম দেওয়ান চার ভাইয়ের মধ্যে তৃতীয়। তার আরো দুই বোন রয়েছেন। তিনি কৃষিকাজ করতেন।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!