ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেনাপোলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সম্মাননা পেলেন গুণী মায়েরা

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৫, ৩ অক্টোবর ২০২৬
বেনাপোলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সম্মাননা পেলেন গুণী মায়েরা
বেনাপোলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও তাদের মায়েদের সম্মাননা প্রদান করা হয়। ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরের বেনাপোলে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্যে অবদান রাখায় তাদের মায়েদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

শনিবার (৩ অক্টোবর) সকালে বেনাপোল পৌর বিয়ে বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব এবং বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. ইমদাদুল হক ইমদাদের উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Advertisement

প্রধান অতিথির বক্তব্যে যশোর-১ (শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি বলেন, কোনো নির্বাচিত জনপ্রতিনিধি না হয়েও ইমদাদুল হক শিক্ষার্থীদের উৎসাহিত করতে যে উদ্যোগ নিয়েছেন এবং তাদের মায়েদের সম্মান জানিয়েছেন, তা দৃষ্টান্ত হয়ে থাকবে।

তিনি বলেন, বেনাপোলে অনেক বিত্তশালী মানুষ থাকলেও এ ধরনের উদ্যোগ নিয়ে কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি। পৌরসভায় ইমদাদুল হকের মতো নেতৃত্ব প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

মফিকুল হাসান তৃপ্তি আরও বলেন, দলীয় বা অন্যান্য চিন্তার বাইরে গিয়ে শিক্ষার উন্নয়নে ইমদাদুল হক যে উদ্যোগ নিয়েছেন, তা অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি তৃণমূলের নেতারাও শিক্ষার উন্নয়নে এগিয়ে এলে তা সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি সাহাবুদ্দিন আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আতাউর রহমান আতা, বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি নাসিমুল গনি বল্টু, মেহেরুল্লাহ মেম্বার, সাহাদুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সুধীজন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!