ঢাকা,  রোববার   ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

নলছিটিতে দুটি আইসক্রিম কারাখানে ৬০হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর উপাদানে আইসক্রিম তৈরী
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩১, ২২ নভেম্বর ২০২৬
নলছিটিতে দুটি আইসক্রিম কারাখানে ৬০হাজার টাকা জরিমানা
নলছিটিতে অস্বাস্থ্যকর উপাদান দিয়ে আইসক্রিম তৈরী করায় ঝালকাঠি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান।

নলছিটিতে অস্বাস্থ্যকর উপাদান দিয়ে আইসক্রিম তৈরীর দায়ে দু’টি কারখানাকে  ৬০হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঝালকাঠি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে এ জরিমানা করে।

অভিযান পরিচালনা করেন ঝালকাঠি ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা। তিনি জানান, নলছিটি উপজেলার রায়াপুর মিল্ক মালাই আইসবার ফ্যাক্টরি এবং মুন মিল্কি আইসবার ফ্যাক্টরিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অনুমোদনবিহীন রং এবং কৃত্রিম ফ্লেভার ব্যবহার করে অপরিছন্ন পরিবেশে আইসক্রিম তৈরি করছিলো।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী দু’টি কারখানাকে ৩০হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। হাইড্রোজ মিশ্রিত পুরাতন গুড় দিয়ে তৈরি হচ্ছিলো নলেন গুড় আইসক্রিম। বাজারজাতের জন্য সংরক্ষিত সকল আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়েছে।

আভিযানিক টিমের সাথে ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার সাধন সরকার। নিরাপত্তায় ছিলো ঝালকাঠি সদর আনসার ব্যাটেলিয়ন-৪৪ এর একটি টিম।
 

ডেইলি-বাংলাদেশ/ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!