দৃশ্যমাধ্যমে সোচ্চার নারীর গল্প : আপনিও তুলে ধরুন নারীর কথা
ঘরে কিংবা বাইরে- নারীর কণ্ঠ কি আপনি শুনতে পান? কেমন সেই স্বর? শঙ্কিত, নাকি সোচ্চার? দৃশ্যমাধ্যমে সোচ্চার নারীর গল্প: বাংলাদেশ মহিলা পরিষদের সৃজনশীল প্রতিযোগিতা- এবিষয়ে সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
তাদের ফেসবুক পেইজে এ আহ্বান জানানো হয়।
আহবানে বলা হয়- আপনার সৃজনশীল বয়ানে, ফিকশন কিংবা নন-ফিকশন আঙ্গিকে তুলে ধরুন নারীর কথা। অংশগ্রহণের মাধ্যম-
* আলোকচিত্র/ফটোগ্রাফি
* ডিজিটাল আর্ট
* ফটোর্কাড/ভিজ্যুয়াল স্টোরি
* এআই-জেনারেটেড ভিডিও (১৫–৯০ সেকেন্ড)
* রিলস/শর্টস (১৫–৯০ সেকেন্ড)
* প্রতিটি ক্যাটাগরির জন্য পৃথকভাবে আবেদন করা যাবে। আর প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে পুরস্কার।
প্রতিযোগিতায় অংশগ্রহণের সাধারণ নিয়মাবলী
- কনটেন্ট অবশ্যই মৌলিক (Original) হতে হবে; অন্যের কোনো স্বত্বাধিকারযুক্ত (Copyrighted) উপাদান ব্যবহার করা যাবে না।
- এআই ভিডিওর ক্ষেত্রে কনসেপ্ট ও প্রম্পটের স্বকীয়তা থাকতে হবে।
- ভিডিওর রেজুলিউশন ন্যূনতম 1080p এবং MP4 ফরম্যাটে হতে হবে।
- ফটোগ্রাফ/আর্টওয়ার্ক হাই-রেজুলিউশনের JPEG/PNG ফরম্যাটে হতে হবে।
- এআই ভিডিও/রিলস/শটসের দৈর্ঘ্য ১৫–৯০ সেকেন্ডের মধ্যে হতে হবে।
- একজন অংশগ্রহণকারী প্রতিটি মাধ্যমে সর্বোচ্চ ৩টি কাজ জমা দিতে পারবেন।
- প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন করতে হবে।
- জমাকৃত কাজের Drive/Dropbox/YouTube/Vimeo লিংকের Access Permission অবশ্যই উন্মুক্ত রাখতে হবে, যাতে আয়োজকরা কাজটি দেখতে পারেন।
.png)
অংশগ্রহণকারীদের সন্মাননা সনদ এবং নির্বাচিতদের জন্য পুরস্কার-
* প্রতিটি মাধ্যমে নির্বাচিত সেরা ৩ জন নির্মাতাকে পুরস্কার প্রদান করা হবে।
* নির্বাচিত প্রত্যেক অংশগ্রহণকারীকে সনদপত্র প্রদান করা হবে।
আবেদনের জন্য স্ক্যান করুন (QR code)
আবেদনের শেষ তারিখ : ৩১ অক্টোবর ২০২৬
আবেদনের জন্য গুগলফর্ম পূরণ করুন : https://forms.gle/2nuNVA7s7749fQXQ8
লিঙ্ক : https://www.facebook.com/photo?fbid=1128318829531093&set=a.295604809469170