ঢাকা,  শুক্রবার   ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল কিশোরীর

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫২, ২৪ অক্টোবর ২০২০
ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল কিশোরীর
ট্রেনে কাটা পড়ে নিহত (প্রতীকী ছবি)

টাঙ্গাইলের বাসাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার সোনালিয়া রেলস্টেশন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সোনালিয়া লেভেল ক্রসিংয়ে দায়িত্বরত গেটকিপার এরশাদুল হক।

তিনি বলেন, দিনাজপুর থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অজ্ঞাত ওই মেয়েটি মারা যায়। পরে সকালে রেলওয়ে থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে। এখনো মেয়েটির পরিচয় পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!