ঢাকা,  শুক্রবার   ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪১, ১৪ জুলাই ২০২০
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার জীবননগরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার আন্দুলবাড়ীয়া চাঁদপুর রেলক্রসিংয়ের অদূরে এ দুর্ঘটনা ঘটে। 

যুবকের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, আন্দুলবাড়ীয়া চাঁদপুর লেভেল ক্রসিংয়ের অদূরে ট্রেনে কাটা ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানানো হয়। ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায় রেলওয়ে পুলিশ।

চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ির এসআই জালাল উদ্দিন  জানান, ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে, তার পরিচয় পাওয়া যায়নি।


 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!