ঢাকা,  শুক্রবার   ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রেললাইনে ঘুম, ট্রেনে কাটা পড়ে চিরঘুমে ৩ জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৮, ১৮ অক্টোবর ২০২০
রেললাইনে ঘুম, ট্রেনে কাটা পড়ে চিরঘুমে ৩ জন
দুর্ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড়। ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোনার বারহাট্টা উপজেলার দশাল এলাকায় রেললাইনে ঘুমিয়ে পড়ায় ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত হয়েছেন। রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শনিবার রাতে কয়েকজন জেলে মাছ ধরতে গিয়েছিলেন। পরে তারা রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েন। এ সময় ওই রেললাইনে ট্রেন এলে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে নিহতদের পরিচয় ও ট্রেনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে নিহতরা জেলে ছিলেন বলে স্থানীয়রা প্রাথমিকভাবে নিশ্চিত করেছে।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফখরুজ্জামান জুয়েল এ দুর্ঘটনার সত্যতা ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!