ঢাকা,  শুক্রবার   ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পোষা ভেড়া বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন নারী 

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি  
প্রকাশিত: ১২:৫৮, ৪ আগস্ট ২০২০
পোষা ভেড়া বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন নারী 
ছবি: ডেইলি বাংলাদেশ

নিজের পোষা প্রাণীকে বাঁচাতে গিয়ে মানুষ কতো ত্যাগই না স্বীকার করেন! কখনো কখনো নিজের জীবন পর্যন্ত বিলিয় দেন। এমনই এক কাণ্ড ঘটালেন এক নারী। পোষা ভেড়া বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন ওই নারী।

এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটলো চুয়াডাঙ্গায়। 

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে জীবননগর উপজেলার উথলী স্টেশনের কাছে ঘোড়ামারা রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। নিহত সফুরা খাতুন উথলী গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী।

চুয়াডাঙ্গার স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, ওই নারী নিজের পোষা ভেড়া বাঁচাতে গিয়ে খুলনা থেকে চিলাহাটিগামি রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন।

এ ব্যাপারে ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!