ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় বোন খুন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২০, ১৪ অক্টোবর ২০২০
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় বোন খুন
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে জমিজমার বিরোধের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় বোন নিহত হয়েছেন। 

মঙ্গলবার বিকেলে টেকনাফ সদর ইউপির হাবিরছড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত দেলোয়ারা বেগম টেকনাফ সদর ইউপির হাবিবছড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ হোসেনের মেয়ে। এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান।

জানা যায়, জমি সংক্রান্ত ঘটনার জের ধরে দীর্ঘদিন ধরে ভাই বোনের মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার জমি জমার জেরে তর্কের এক সময় ইদ্রিস তার বড় বোন দেলোয়ারা বেগমকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযুক্ত ছোট ভাই ইদ্রিসকে আটকে অভিযান অব্যাহত রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় মামলার প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!