ঢাকা,  সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাঁঠালবাড়ি গেল দুই ফেরি, শিমুলিয়ায় একটি

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০২, ১১ সেপ্টেম্বর ২০২০
কাঁঠালবাড়ি গেল দুই ফেরি, শিমুলিয়ায় একটি
শিমুলিয়া থেকে সফলভাবে কাঁঠালবাড়ি পৌঁছায় ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর

নাব্যতা সংকটের কারণে ১০ দিন বন্ধ থাকার পর কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে শুরু হয়েছে ফেরি চলাচল। শুক্রবার বিকেলে পরীক্ষামূলকভাবে তিনটি ফেরি চালু করা হয়েছে। এর মধ্যে দুটি ফেরি সফলভাবে শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ি পৌঁছেছে। এছাড়া তৃতীয় ফেরিটি শিমুলিয়ায় পৌঁছেছে।

জানা গেছে, নাব্যতা সংকট ও ডুবোচরের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের সব চ্যানেল ২ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যায়। এর আগে, দুর্ঘটনা এড়াতে সন্ধ্যার পর এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি। এতে যানবহনের সংখ্যাও কমে যায় এ রুটে। ১০ দিন বন্ধ থাকার পর শুক্রবার বিকেলে পরীক্ষামুলকভাবে ফেরি চলাচল শুরু হয়। বিকেল ৪টায় প্রথম ফেরি বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর কাঁঠালবাড়ি ঘাটে পৌছায়। এর আগে, ফেরিটি লৌহজং টার্নিং পয়েন্টে আধঘণ্টা আটকে ছিল। এরপর দ্বিতীয় ফেরি ক্যামেলিয়াও সফলভাবে পার হয়। তৃতীয় ফেরি হিসেবে কে টাইপ ফেরি কাকলি শিমুলিয়ায় পৌঁছেছে।

বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ড্রেজিং বিভাগ) মো. সাইদুর রহমান জানান, বর্ষা মৌসুমের শুরু থেকেই শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে তীব্র স্রোত ও নাব্যতা সংকট দেখা দেয়। কয়েকদিন ধরে পানি কমতে থাকায় নৌ চ্যানেলের বিভিন্ন পয়েন্টে জেগে উঠেছে ডুবোচর। এ কারণে বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। ১০ দিন পর শুক্রবার বিকেলে পরীক্ষামূলকভাবে তিনটি ফেরি চালু করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!