ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

পরিত্যক্ত ঘরে ১০ ‘বোমা’ বিস্ফোরণ, এলাকাজুড়ে আতঙ্ক

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৪, ৪ সেপ্টেম্বর ২০২০
পরিত্যক্ত ঘরে ১০ ‘বোমা’ বিস্ফোরণ, এলাকাজুড়ে আতঙ্ক
পরিত্যক্ত ঘরে ১০ ‘বোমা’ বিস্ফোরণ, এলাকাজুড়ে আতঙ্ক।

শরীয়তপুরের নড়িয়ার মীরকান্দাপাড়া মোল্লাকান্দি গ্রামের একটি পরিত্যক্ত ঘরে ১০টি ককটেল ‘বোমা’ বিস্ফোরিত হয়েছে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

শুক্রবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে। এ খবর পেয়ে ঘটনাস্থলের আশপাশে জড়ো হন উৎসুক জনতা।

নড়িয়া থানা ও স্থানীয় সূত্র জানায়, মীরকান্দাপাড়া মোল্লাকান্দি গ্রামের সালাউদ্দিন ছৈয়ালের ছেলে কামাল ছৈয়ালের একটি পরিত্যক্ত ঘরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে এলাকার লোকজন এসে দেখেন ককটেল বোমা বিস্ফোরণ হয়েছে। এতে পাশের সুমন মোল্লার পাকা বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। তাৎক্ষণিক স্থানীয়রা নড়িয়া থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি তাজা ককটেলসহ ঘরের উত্তর পাশের ডোবা থেকে ১৪টি টেঁটা ও পাঁচটি ডাল উদ্ধার করে।

মীরকান্দাপাড়া মোল্লাকান্দি গ্রামের আমির হোসেন মোল্লা, আজিজুল মাদবর, মোসলেম ফরাজি, খলিল ফরাজি, হোসেন মাদবরসহ স্থানীয়রা জানান, সকালে হঠাৎ বিকট শব্দ শুনে কামাল ছৈয়ালের বাড়িতে যান তারা। সেখানে একটি পরিত্যক্ত ঘরে ককটেল বিস্ফোরণ ঘটেছে বলে তারা দেখেছেন। ওই সময় প্রায় ৮-১০টি ককটেল বোমা বিস্ফোরণ হয়। এখন এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

নড়িয়া থানার এসআই আবুল কালাম বলেন, একটি পরিত্যক্ত ঘরে ককটেল বিস্ফোরণ ঘটার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই ঘর থেকে একটি কৌটায় লাল স্কচটেপ পেঁচানো ককটেল উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘরের উত্তর পাশের ডোবা থেকে ১৪টি টেঁটা ও পাঁচটি ডাল উদ্ধার করা হয়েছে। ওই ঘরে বিস্ফোরিত ককটেলের আলামত মিলেছে। 

তিনি আরো বলেন, পরিত্যক্ত ঘরে কীভাবে বোমা এসেছে এবং ককটেল আনার সঙ্গে জড়িতদের খোঁজে বের করতে তদন্ত করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!