[ দেশজুড়ে ]
চট্টগ্রামে মায়ের সামনে ‘প্যান্ট খুলে’ মেয়েকে হুমকি
মায়ের সামনে ‘প্যান্ট খুলে’ মেয়েকে হুমকি
চট্টগ্রামে দিনে দুপুরে মায়ের সামনে ‘প্যান্ট খুলে’ মেয়েকে হুমকির অভিযোগ উঠেছে বাবলু নামে এক বখাটের বিরুদ্ধে।
মঙ্গলবার এ ঘটনার একটি ভিডিও এবং ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়। এর আগে ১৯ আগস্ট নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ির টং ফকির মাজার লেন এলাকায় এ ঘটনা ঘটে।
আরো পড়ুন: সুপার ভাইজারের বুদ্ধিতে রক্ষা পেলেন যাত্রীরা
অভিযুক্ত বাবলু ওই এলাকার বাসিন্দা। ঘটনার সময় বাবলুর মা ও বড় ভাইয়ের স্ত্রী সঙ্গে ছিলেন।
এ ব্যাপারে জানতে সদরঘাট থানার ওসি ফজলুর রহমান ফারুকীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি (কাউন্টার টেরোরিজম) মো. নাজমুল ইসলাম বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট পুলিশ ইউনিটের সঙ্গে কথা হয়েছে। পুলিশ এ বিষয়ে তৎপর রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!