ঢাকা,  মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সুপার ভাইজারের বুদ্ধিতে রক্ষা পেলেন যাত্রীরা

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৪, ২৫ আগস্ট ২০২০
সুপার ভাইজারের বুদ্ধিতে রক্ষা পেলেন যাত্রীরা
বাস থেকে সাত ডাকাতকে আটক করে পুলিশ

যাত্রী বেশে বাসে ওঠেন সাত যুবক। কিছু দূর যাওয়ার পর একে অপরের দিকে তাকানো দেখেই সুপার ভাইজারের সন্দেহ হয়। পরে তার সন্দেহই সত্যি হলো। তারা আর কেউ নন, যাত্রী বেশে ডাকাত দল। সুপার ভাইজারের সততা আর বুদ্ধির জোরে রক্ষা পেলো বাস যাত্রীদের জানমাল। 

সোমবার রাতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া গোল চত্বর এলাকা থেকে ওই সাত ডাকাতকে আটক করে পুলিশ।

আরো পড়ুন: আউটার রিং রোড প্রকল্পে বদলে গেছে পতেঙ্গা সমুদ্র সৈকত

আটকরা হলেন- খুলনার খানজাহান আলী থানার গিলাতলা এলাকার হাসমত আলী শিকদারের ছেলে বাবুল শিকদার, একই এলাকার আমজাদ শেখের ছেলে ফরহাদ শেখ, একই জেলার লবনচরা থানার রুপসা মোল্যাপাড়া এলাকার ফজলুল তালুকদারের ছেলে জিহাদ তালুকদার, রংপুরের পীরগঞ্জ উপজেলার মকিমপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে শরিফুল ইসলাম, বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুটিখালী গ্রামের আলী আক্কাস শেখের ছেলে কালাম শেখ, তার ভাই ইলিয়াস শেখ ও গাজীপুরের টঙ্গী থানার এরশাদনগর বস্তির নবীন হোসেনের ছেলে রায়হান।

মঙ্গলবার দুপুরে কাশিয়ানী থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ওসি মো. আজিজুর রহমান।

ইমাদ প‌রিবহ‌নের সুপার ভাইজার মো. নুরুল ইসলাম বলেন, বাসে সাত যুবকের গ‌তি‌বি‌ধি সন্দেহ হলে পুলিশকে জানাই। পরে পুলিশ তাদের আটক করে। এতে তারা বাসে ডাকা‌তি করার সুযোগ পায়নি। এতে যাত্রীদের টাকা, মোবাইল, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান মালামাল রক্ষা পেয়েছে।

আরো পড়ুন: মায়ের সামনে ‘প্যান্ট খুলে’ মেয়েকে হুমকি দেয়া সেই বখাটে আটক

নাম প্রকাশে অনিচ্ছুক যাত্রীরা বলেন, বুঝতেই পারিনি আমাদের বাসে ডাকাত রয়েছে। সুপার ভাইজারের বিষয়টি সন্দেহ না হলে ডাকাতদের কবলে পড়ে সব কিছুই হারাতাম। প্রতিটি বাসে এমন বিচক্ষণ সুপারভাইজার নিয়োগ দেয়া উচিত।

ওসি আজিজুর রহমান বলেন, রাত সাড়ে ১০টায় খুলনার দুই‌টি কাউন্টার থেকে আটক সাত ডাকাত যাত্রী বেশে বাসে ওঠেন। কিন্তু বাসের মধ্যে তাদের গ‌তি‌বি‌ধি সন্দেহ হলে বাসের সুপার ভাইজার ফ‌কিরহাট নেমে ভাঙা হাইওয়ে থানা পুলিশকে জানান।

এরপর রাত পৌনে ১টায় ভাঙা হাইওয়ে থানা, গোপীনাথপুর পু‌লিশ ফাঁড়ি ও কাশিয়ানী থানা পুলিশ যৌথ অ‌ভিযান চালিয়ে সাত ডাকাতকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে সাতটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!