[ দেশজুড়ে ]
কুমিল্লার দাউদকান্দিতে বাসচাপায় নিহত ১, আহত ২০
ফাইল ছবি
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা থেকে নোয়াখালীগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার বেলা তিনটার দিকে দাউদকান্দি উপজেলার পেন্নাইতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত পথচারীর নাম বারেক ব্যাপারী। তিনি দাউদকান্দি উপজেলার নোয়াদ্দা গ্রামের বাসিন্দা।
দাউদকান্দি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনির আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও বাসের যাত্রী দীপ্ত সরকার বলেন, ঢাকা থেকে নোয়াখালীর সোনাপুরগামী হিমাচল পরিবহনের যাত্রীবাহী বাসটি মেঘনা সেতু অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
এসআই মো. মনির আহম্মদ জানিয়েছেন, বাসের চালক ও সহকারী পলাতক রয়েছেন। বাসটি আটক করে হাইওয়ে থানায় রাখা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!