ঢাকা,  বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে লেগুনা-মোটরসাইকেল সংঘর্ষ, শিশুসহ নিহত ২

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৭, ৮ আগস্ট ২০২০
মানিকগঞ্জে লেগুনা-মোটরসাইকেল সংঘর্ষ, শিশুসহ নিহত ২
ফাইল ফটো

মানিকগঞ্জের সিংগাইরে মটরসাইকেল ও লেগুনার সংঘর্ষে মো. আশরাফ আলী খান নামে মোটরসাইকেল আরোহী ও আব্দুল্লা নামে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে মানিকগঞ্জ-হেমায়েতপুর সড়কের সিংগাইর উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আটজন।

নিহত মটরসাইকেল আরোহী মো. আশরাফ আলী খান মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউপির আইরমাড়া গ্রামের আসালত খানের ছেলে।

নিহতের ভাতিজা আব্দুল আলিম জানান, তার চাচা আশরাফ আলী মোটরসাইকেল নিয়ে হেমায়েতপুর তেতুলঝড়া নিজ দোকান থেকে বাড়িতে ফিরছিল। শুক্রবার রাতে মানিকগঞ্জ-হেমায়েতপুর সড়কের সিংগাইর বাসস্ট্যান্ড সংলগ্ন আব্দুল আলী চেয়ারম্যানের বাড়ির সামনে হেমায়েতপুরগামী যাত্রীবাহী লেগুনার সঙ্গে-বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে যাত্রী নিয়ে লেগুনা ও মোটরসাইকেল সড়কের পাশের খাদে ডুবে যায়। গুরুতর আহত অবস্থায় আশরাফ আলীকে সাভার এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সিংগাইর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পানিতে ডুবে যাওয়া লেগুনার যাত্রী শিশু আব্দুল্লার মরদেহ উদ্ধার করে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!