ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৫, ১ আগস্ট ২০২০
চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত
চট্টগ্রাম নগরীর দামপাড়া জমিয়তুল ফালাহ মসজিদে স্বাস্থ্যবিধি মেনে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে

চট্টগ্রাম নগরীর দামপাড়া জমিয়তুল ফালাহ মসজিদে স্বাস্থ্যবিধি মেনে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) তত্ত্বাবধানে সকাল পৌনে ৮টায় প্রথম জামাত ও পৌনে ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। 

প্রথম জামাতে ইমামতি করেন মসজিদের খতিব ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হযরতুল সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী এবং দ্বিতীয় জামাতে ইমামতি করেন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আহমুদুল হক।

নামাজ শেষে মোনাজাতে করোনাভাইরাস থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষায় আল্লাহর কাছে ফরিয়াদ জানান মুসল্লিরা। এছাড়া করোনার সংক্রমণ এড়াতে কোলাকুলি ছাড়াই ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

Advertisement

এদিকে, লালদীঘি শাহী জামে মসজিদ ও জালালাবাদ আরেফীন নগর সিটি করপোরেশন কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদে সকাল সোয়া ৮টায়, হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ ময়দানে সকাল ৮টায় এবং চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ ও মা আয়েশা সিদ্দিকা চসিক জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী জানান, প্রতি বছর নগরীর ৪১টি ওয়ার্ডের ১৬৪ স্থানে ঈদ জামাতের আয়োজন করা হতো। তবে করোনা পরিস্থিতিতে এবার খোলা স্থানে ঈদ জামাতের আয়োজন হয়নি। এছাড়া কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির আয়োজনে এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠের জামাতও এবার হয়নি।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!