[ দেশজুড়ে ]
গরুর লাফে উল্টে গেল নসিমন, প্রাণ গেল একজনের
ফাইল ছবি
ঝিনাইদহের কালীগঞ্জে গরুর লাফে নসিমন উল্টে তাহাজ্জত আলী নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
বুধবার সকালে কালীগঞ্জ-নলডাঙ্গা সড়কের কাদিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাহাজ্জত আলী যশোর শহরের খড়কি এলাকার বাসিন্দা। আহতরা হলেন- রাসেল মিয়া, আজগর আলী ও নজরুল ইসলাম। তাদের বাড়িও খড়কি এলাকায়।
কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহাফুজুর রহমান মিয়া জানান, সকালে লোকজন সঙ্গে নিয়ে কালীগঞ্জের নলডাঙ্গা এলাকা থেকে কোরবানির গরু কিনে নসিমনে বাড়ি ফিরছিলেন তাহাজ্জত হোসেন। কালীগঞ্জের কাদিরপুর এলাকায় পৌঁছালে গাড়ি থেকে গরুটি লাফ দেয়। এতে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ চারজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাহাজ্জত হোসেনকে মৃত ঘোষণা করেন। আহতদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!