ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উপকূলীয় তিন জেলা পেল অত্যাধুনিক জলযান

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৪, ২৮ জুলাই ২০২০
উপকূলীয় তিন জেলা পেল অত্যাধুনিক জলযান
ছবি: সংগৃহীত

অপরাধমূলক কার্যক্রম নির্মূলে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট পেল তিনটি অত্যাধুনিক জলযান (স্পিডবোট)। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা মহানগরীর জেলখানা ঘাটে তিনটি স্পিডবোটের চাবি হস্তান্তর করা হয়। 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ মহিদ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. হাবিবুর রহমান, অতিরিক্ত ডিআইজি (অপারেশন অ্যান্ড ক্রাইম) এ কে এম নাহিদুল ইসলামসহ খুলনা রেঞ্জ অফিস ও জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

খুলনার এসপি এস.এম. শফিউল্লাহ, বাগেরহাটের এসপি পঙ্কজ চন্দ্র রায় এবং সাতক্ষীরার এসপি মোহাম্মদ মোস্তাফিজুর রহমাননের কাছে জলযানের চাবি হস্তান্তর করেন ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন।  

Advertisement

ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন বলেন, কোরবানির সময় চামড়া পাচার প্রতিরোধে দেশের ৬৬০ জন ওসিকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। জাতীয় সম্পদ রক্ষায় পুলিশ কঠোর অবস্থানে থাকবে। সুন্দরবনের জলদস্যু, বনদস্যুদের প্রতিহত করতে পুলিশ সর্বদা তৎপর।  

তিনি আরো বলেন, ঘূর্ণিঝড় আইলা, বুলবুল, ফণী, আম্ফানের মতো প্রাকৃতিক দুর্যোগে সুন্দরবনের কারণে উপকূলীয় এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় এর ভেতরেই পুলিশের নিয়ন্ত্রণ ক্যাম্প স্থাপনের চিন্তাভাবনা রয়েছে। তাছাড়া ওই এলাকায় অত্যাধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতি স্থাপন করা হবে যার মাধ্যমে অপরাধীদের গতিবিধি নিয়ন্ত্রণ এবং তাদের আটক করা সম্ভব হবে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!