[ দেশজুড়ে ]
রাজশাহীতে প্রাইভেটকারে মিলল বিপুল পরিমাণ গাঁজা, আটক ২
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজশাহীর পুটিয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় একটি প্রাইভেটকার থেকে ১৭ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র্যাব।
এ সময় দুইজনকে মাদক পাচারের অভিযোগ আটক করা হয়। আটকরা হলেন সাইফুর রহমান ও সোয়াকুল বাবর তালুকদার ওরফে সোহাগ।
র্যাব-৫ এর অ্যাডিশনাল এসপি এটিএম মাইনুল ইসলাম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুঠিয়ার ৭ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের প্রাইভেটকার থেকে ওই গাঁজা উদ্ধার করা হয়।
.png)
ওই র্যাব কর্মকর্তা আরো বলেন, প্রাইভেটকারের পেছনের সিটের নিচে একটি বাক্স থেকে এ মাদক উদ্ধার করা হয়। আটকরা তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তারা জিজ্ঞাসাবাদে জানায় নাটোর থেকে রাজশাহী ও আশপাশের এলাকায় বিক্রির জন্য এ গাঁজা আনা হচ্ছিল।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!