[ দেশজুড়ে ]
সিলেটে নারীকে হত্যা, আট মাস পর ঢাকায় আসামি গ্রেফতার
ফাইল ছবি
সিলেটে আটমাস পর নারী হত্যার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে গতকাল শুক্রবার তিনি আদালতে স্বীকারোক্তি প্রদান করেছেন। গ্রেফতার মো. ইয়াছিন মিয়া নগরীর কালিঘাট এলাকার আমজাদ আলী রোডের জিনু মিয়ার ছেলে।
শনিবার দুপুরে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জোতির্ময় সরকার এ তথ্য জানিয়েছেন।
এডিসি জোতির্ময় সরকার তিনি জানান, গত বছরের ২৪ নভেম্বর নগরীর তোপখানা এলাকায় কুলসুমা আক্তার ফাতেমা নামে এক নারীকে হত্যা করে মরদেহ ফেলে পালিয়ে যায় দৃর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে। পরবর্তীতে হত্যা মামলার ঘটনায় তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রাতে ঢাকাস্থ মিরপুর-৬ এলাকা হতে ঘাতক মো. ইয়াসিন মিয়াকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!