ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কুমেক হাসপাতালে জ্বর, সর্দি নিয়ে পাঁচজনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১১:০০, ৫ জুলাই ২০২০
কুমেক হাসপাতালে জ্বর, সর্দি নিয়ে পাঁচজনের মৃত্যু
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল

কুমিল্লায় করোনা পজিটিভ ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। 

গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনার উপসর্গ জ্বর, সর্দি নিয়ে আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে।  এর মধ্যে একজন নারী ও চারজন পুরুষ রয়েছেন। 

রোববার সকালে কুমেক হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল (কুমেক) সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় কুমেক হাসপাতালে মারা গেছেন নাঙ্গলকোটের একজন, শাহরাস্তির একজন, নাজিরা বাজার, বুড়িচংয়ের একজন, গোপাল নগর, ব্রাক্ষণপাড়ার একজন ও বুড়িচংয়ের একজন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!