ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধুনটে খেয়া পারাপারের ভাড়া নিয়ে সংঘর্ষে আহত ৪

বগুড়া প্রতিনিধি  
প্রকাশিত: ২১:৫৫, ১ জুলাই ২০২০
ধুনটে খেয়া পারাপারের ভাড়া নিয়ে সংঘর্ষে আহত ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার ধুনটে খেয়া পারাপারের ভাড়া নিয়ে বসতবাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহত হয়েছে।বুধবার দুপুরে উপজেলার নিমগাছি পূর্বপাড়া এলাকার শাহার উদ্দিন মন্ডলের ছেলে বাদশা মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন, শাহার উদ্দিনের ছেলে বাদশা মন্ডল, বাদশা মন্ডলের স্ত্রী মিনি খাতুন. মনির উদ্দিনের ছেলে ইউনুস মন্ডল ও হেলাল মন্ডলের স্ত্রী কুলছুম খাতুন।

জানা যায়, বুধবার দুপুরে উপজেলার নিমগাছি পূর্বপাড়া খেয়া ঘাটে নাংলু গ্রামের কিছু লোক খেয়া পারাপারের ভাড়া নিয়ে বাদশা মন্ডলের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে বাদশা মন্ডলের সঙ্গে  মারপিটের ঘটনা ঘটে। কিছুক্ষন পর নাংলু গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বাদশা মন্ডলের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় হামলায় ৪ জন আহত হয়।

Advertisement

আহত বাদশা মন্ডল জানান, এ ঘটনায় পরিবারের সবাই আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। মামলার প্রস্তুতি চলছে।

ধুনট থানার এসআই আনিচুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!