ঢাকা,  বুধবার   ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্রোতে জেলের জালে পাঁচ বিষধর সাপ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৪, ১ জুলাই ২০২০
স্রোতে জেলের জালে পাঁচ বিষধর সাপ
ছবি: সংগৃহীত

স্রোতে জেলের জালে ধরা পড়ল পাঁচ বিষধর সাপ। পরে স্থানীয়রা সাপগুলো পিটিয়ে মেরে ফেলেন।

বুধবার সকালে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় এ ঘটনা ঘটে। 

উপজেলার তাড়াশ-রানীহাট আঞ্চলিক সড়কের বেরখালী সেতুর নিচে জেলেদের সোতিজালে পাঁচটি বিষধর সাপ ঢুকে পড়লে স্থানীয়রা সাপগুলো মেরে ফেলে। প্রতিটি সাপ কমপক্ষে ৫-৬ ফুট লম্বা।

Advertisement


আব্দুর রহিম ও কাসেম আলী নামে দুইজন জেলে জানান, মঙ্গলবার সন্ধ্যায় বেরখালী সেতুর নিচে পানি প্রবাহের পথে তারা সোতিজাল পেতে রেখে যান। বুধবার সকালে সেই জাল তুলে দেখেন পাঁচটি বিষধর সাপ।

প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ জে এম সালাউদ্দিন বলেন, হয়তো পানির স্রোতে সাপগুলো জালের মধ্যে ঢুকে পড়ে। এ প্রজাতির বিষধর সাপ সাধারণত জলে অথবা জলের কাছাকাছি থাকতে পছন্দ করে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!