[ দেশজুড়ে ]
ডোমারে খালের পানিতে ডুবে কোরআন হাফেজের মৃত্যু
ডোমারে খালের পানিতে ডুবে কোরআন হাফেজের মৃত্যু
নীলফামারীর ডোমারে খালের পানিতে ডুবে ওমর ফারুক নামে এক কোরআন হাফেজের মৃত্যু হয়েছে। সে স্থানীয় সৈয়দ আলীর ছেলে।
সোমবার উপজেলার সদর ইউপির পশ্চিম চিকনমাটি মৌয়ামারী এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, ওমর ফারুক দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে স্থানীয় জানেরপাড় ব্রীজের উপর থেকে খালের পানিতে ঝাঁপ দেয়া খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত ফারুক গভীর পানিতে তলিয়ে যায়। তাকে দেখতে না পেয়ে বন্ধুদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করে। আধা ঘন্টা পর হাফেজ ফারুককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
ডোমার ইউপি চেয়ারম্যান মোছাব্বের হোসেন মানু খালের পানিতে ডুবে ওমর ফারুকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমানও পানিতে ডুবে হাফেজ ফারুকের মুত্যু হয়েছে বলে জানান।
ডেইলি-বাংলাদেশ/এমএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!