ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সুনামগঞ্জে জ্বর-সর্দি নিয়ে যুবকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি  
প্রকাশিত: ০৬:১১, ২৯ জুন ২০২০
সুনামগঞ্জে জ্বর-সর্দি নিয়ে যুবকের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

সুনামগঞ্জের সদর উপজেলায় জ্বর-সর্দি নিয়ে মারা গেছেন গৌতম চন্দ এক যুবক। তিনি শহরের মোক্তার পাড়ার বাসিন্দা। 

তিনি রোববার সিলেট শহীদ সামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে মারা গেছেন ৬ জন। মৃতদের মধ্যে ৩ জন ছাতক উপজেলার, একজন করে দক্ষিণ সুনামগঞ্জ, জামালগঞ্জ ও সুনামগঞ্জ সদরের  বাসিন্দা। 

তথ্যটি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের চিকিৎসক সৌমিত্র চক্রবর্তী জানান, মৃত্যুর আগে ওই ব্যক্তি কোনো নমুনা পরীক্ষা করাননি। 

এদিকে জেলা সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পাঠানো নমুনা পরীক্ষায় রোববার আরো ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদরে ৭ জন, ছাতকে ১২ জন, দোয়ারাবাজারে ৩ জন, দিরাইয়ে একজন ও দক্ষিণ সুনামগঞ্জে তিনজন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯০ জনে। আর সুস্থ হয়েছেন ৩৯৫ জন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!