পেটব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে ফাঁস দিলেন বৃদ্ধ
বগুড়ার ধুনটে কুরান শেখ নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার চর খুকশিয়া গ্রামে পিঠাহরী গাছ থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত কুরান শেখ ওই গ্রামের ইলাহী শেখের ছেলে।
কুরান শেখ দিনমজুর হিসাবে জীবিকা নির্বাহ করত। সে দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগতে ছিলো। চিকিৎসা নেয়ার পরও তার পেটের ব্যথা সারছিল না। এমতাবস্থায় সোমবার সন্ধ্যায় মহিশুরা বাজারে বাজার করতে আসে। বাজার করে বাড়িতে ফিরে রাতের খাবার খেয়ে ঘর থেকে বের হয়ে যায়।
রাত গভীর হলে কুরান শেখ বাড়িতে না আসায় স্বজনেরা খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির একপযার্য়ে মঙ্গলবার সকালে এক প্রতিবেশী গরু মাঠে নেয়ার সময় বাঁশ ঝাড়ের পাশে পিঠাহরী গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ঘটনাস্থল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ।
গোপালনগড় ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন সরকার জানান, কুরান শেখ দীর্ঘদিন ধরে পেটের ব্যথায অসুস্থ ছিলেন। দীর্ঘদিন চিকিৎসা নিয়েও সে রোগ মুক্ত থেকে পারেনি। পেটের ব্যথার জন্য সে আত্মহত্যা করেছে।
ধুনট থানার এসআই আহসান হক জানান, কুরান শেখের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।