[ করোনাভাইরাস ]
ময়মনসিংহ মেডিকেলে আরো তিনজনের প্রাণহানি
ফাইল ছবি
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় একজন ও উপসর্গে দুজন মারা যান।
শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেন মমেকের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন। মৃতরা হলেন- গাজীপুর কাপাশিয়ার আব্দুল মালেক, ময়মনসিংহের ত্রিশালের নুরুন্নাহার ও জামালপুর মাদারগঞ্জের মোমেনা বেগম।
ডা. মহিউদ্দিন খান মুন বলেন, হাসপাতালের করোনা ইউনিটের ৩৮ রোগী চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন দুজন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনজন।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৭২টি নমুনা পরীক্ষায় কারো পজিটিভ ধরা পড়েনি।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!