ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ করোনাভাইরাস ]

টাঙ্গাইলের ডিসি’র স্ত্রী-সন্তানরাও করোনায় আক্রান্ত

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩১, ৩ আগস্ট ২০২০
টাঙ্গাইলের ডিসি’র স্ত্রী-সন্তানরাও করোনায় আক্রান্ত
ফাইল ছবি

টাঙ্গাইলের ডিসি মো. আতাউল গনির স্ত্রী ও দুই সন্তান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে ডিসি নিজেও আক্রান্ত হন।  

এডিসি (সার্বিক) মো. মোশারফ হোসেন খান জানান, ডিসি গত ২৮ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হন। এর পর তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ের নমুনা পরীক্ষা করতে দেয়া হয়।  শনিবার ফলাফলে জানা যায়, তারাও করোনায় আক্রান্ত। ওই দিনই  ডিসি এবং তার স্ত্রী-সন্তানরা ঢাকায় সরকারি কর্মচারী হাসপাতালে ভর্তি হন। 

ডিসির স্টাফ অফিসার সহকারি কমিশনার আল মামুন এবং বাংলোর গোপনীয় সহকারি শামসুজ্জামানও করোনাভাইরাসে আক্রান্ত হন। এছাড়া ডিসি কার্যালয়ের অন্তত ১০ জন কর্মচারী করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। 

ডেইলি-বাংলাদেশ/এমএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!