[ করোনাভাইরাস ]
গাজীপুরে করোনায় নতুন আক্রান্ত ৩৭
ফাইল ছবি
গাজীপুরে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৭ জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে তিন হাজার ৮২৯ জন হলো।
শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৩৪৩টি নমুনা পরীক্ষায় ৩৭ জনের করোনা পজিটিভ এসেছে। নতুন আক্রান্তদের মধ্যে সদর ও মহানগরে ১৭ জন, কালিয়াকৈর উপজেলায় চারজন, কাপাসিয়ায় চারজন, শ্রীপুরে ছয়জন ও কালীগঞ্জে তিনজন রয়েছেন।
সিভিল সার্জন আরো জানান, গত ২৪ ঘণ্টায় নতুন পাঁচজনসহ সুস্থ হয়েছেন এক হাজার ৬৫৩ জন। এছাড়া নতুন দুইজনসহ মোট মারা গেছেন ৪৮ জন।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
করোনাভাইরাস
লিংক সফলভাবে কপি হয়েছে!