ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

ঢাকার দুই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:৩৫, ২৬ জুন ২০২০
ঢাকার দুই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করোনায় আক্রান্ত
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) সৈয়দ মাসফিকুল ইসলাম সজীব ও একই আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, গত সোমবার সিজেএম আদালতের বিচারকদের কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। এরপর বৃহস্পতিবার সিজেএম মাসফিকুল ইসলাম সজীবসহ দুই বিচারকের ফলাফল পজিটিভ আসে।বর্তমানে তারা নিজ বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএ
লিংক সফলভাবে কপি হয়েছে!