ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

[ করোনাভাইরাস ]

বাবা-মা’র নেই করোনা, কিন্তু আক্রান্ত তিন সদ্যজাত জমজ শিশু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৫, ২৫ জুন ২০২০
বাবা-মা’র নেই করোনা, কিন্তু আক্রান্ত তিন সদ্যজাত জমজ শিশু
ছবি: সংগৃহীত

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রতিনিয়তই তার ধরণ বদলাচ্ছে, যার ফলে কঠিন হয়ে পড়ছে এটিতে আক্রান্তদের শনাক্ত করা ও চিকিৎসা প্রদান পদ্ধতি। সম্প্রতি লাতিন আমেরিকার দেশ মেক্সিকোতে সদ্য জন্ম নেয়া তিন জমজ শিশুর করোনা ধরা পড়েছে, কিন্তু তাদের বাবা-মা’র কেউই করোনায় আক্রান্ত নন।

দেশটির স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ১৭ জুন এই তিন জমজ শিশু (দু’টি ছেলে ও একটি মে) জন্ম নেয়ার পর বেশ কয়েক ঘণ্টা ধরে তাদের পরীক্ষা করা হয়। তারা করোনায় কিভাবে আক্রান্ত হলো তা নিশ্চিত করতে শিশুদের বাবা-মারও করোনা টেস্ট করা হয়। কিন্তু তাদের টেস্টের ফলাফল নেগেটিভ আসে।

এদিকে সদ্যজাত তিন জমজ শিশুর করোনায় আক্রান্ত হওয়ার ঘটনায় বিষয়টি নিয়ে এরইমধ্যে তদন্ত শুরু করেছে দেশটির চিকিৎসকদের একটি অভিজ্ঞ দল।

তিন শিশুর চিকিৎসায় নিয়োজিত থাকা চিকিৎসকরা জানিয়েছেন, আক্রান্ত শিশুদের মধ্যে একটি ছেলে শিশু শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যায় ভুগছে। তাকে বিশেষ চিকিৎসা দেয়া হচ্ছে। বাকি দু’জনের অবস্থা স্থিতিশীল রয়েছে।

সূত্র: উইয়ন নিউজ

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!