ঢাকা,  শনিবার   ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

[ করোনাভাইরাস ]

করোনায় আক্রান্ত বিএমএ সভাপতি মোস্তফা জালাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৫, ২৩ জুন ২০২০
করোনায় আক্রান্ত বিএমএ সভাপতি মোস্তফা জালাল
ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবার বিএমএ’র মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা উপসর্গ দেখা দেয়ায় তিনি নমুনা পরীক্ষা করতে দেন। সোমবার তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর মঙ্গলবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!