ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ করোনাভাইরাস ]

করোনা ছড়াতে কয়েন কতটা ঝুঁকিপূর্ণ?

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৮, ২২ জুন ২০২০
করোনা ছড়াতে কয়েন কতটা ঝুঁকিপূর্ণ?
কয়েনের ফাইল ছবি (বামে), করোনাভাইরাসের প্রতীকী ছবি (ডানে)

যুগ যুগ ধরে আজও চলছে কয়েনের বিনিময় ব্যবহার। ঐতিহাসিক কয়েন মুদ্রার ধরণ জনপ্রিয়তা রয়েছে নানা দেশে। কয়েনের বিনিময়ে খুচরা বা ছোট ছোট পণ্য কেনায় হয় বেশি। কিন্তু করোনার তাণ্ডবের বিপদে ভাইরাস ছড়াতে কয়েন কতটা ঝুঁকিপূর্ণ। সেই প্রশ্ন এখন জেগে উঠেছে।

ভাইরাস নিয়ে গবেষণায় থাকা বিশেষজ্ঞদের মতে, এখনো কয়েন থেকে করোনাভাইরাস ছড়ানোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি তারা পাননি। তবে কয়েন থেকে করোনাভাইরাস ছড়ানোর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তারা। 

ভাইরোলজিস্টদের ভাষ্য, করোনাভাইরাস সংক্রমণ অনুপাতের ওপর নির্ভর করে কয়েন ততটা ঝুঁকিপূর্ণ হতে পারে। সংক্রমিত ব্যক্তির হাঁচি-কাশির ড্রপলেট থেকে আসা ভাইরাসের অনুপাত ১০ টু দ্য পাওয়ার ১২ বা ১০ টু দ্য পাওয়ার ১১, পার মিলি লিটার হয়, তবে ভাইরাসটি সংক্রমণ ঘটাতে পারে।

যদি সেই অনুপাতে কয়েনের ওপর ভাইরাস পড়ে তবে হাতের মাধ্যমে শরীরে ঢুকে সংশ্লিষ্ট ব্যক্তি আক্রান্ত হতে পারেন। 

এদিকে বিষয়টি নিয়ে আতঙ্কের কিছু দেখা যাচ্ছে না। কয়েন থেকে সংক্রমণ হলেও তা রোধ করাটা অনেক সহজ বলে মন্তব করছেন ভাইরোলজিস্টরা।

বিশেষজ্ঞদের পরামর্শ যে, কয়েন ধরার পর হাতে সাবান বা স্যানিটাইজার ব্যবহার করতে হবে। কয়েন ধরার পরে হাত, চোখ, মুখ, নাক ও কান স্পর্শ থেকে বিরত থাকতে হবে। এছাড়া বাইরে থেকে আনা কয়েন বাড়িতে সাবান পানিতে ধুয়ে ফেলতে হবে।

সূত্র-সংবাদ প্রতিদিন

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!